• আন্তর্জাতিক
  • ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে কুর্দি গোষ্ঠী

ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে কুর্দি গোষ্ঠী

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে কুর্দি গোষ্ঠী

যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইরাকভিত্তিক ইরানি কুর্দি গোষ্ঠী।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি কুর্দিস্তানের খাবাত সংগঠনের ইরাকভিত্তিক মহাসচিব বাবাশেখ হোসেইনি ইরানে তাদের অভিযান চালানোর পরিকল্পনার কথা জানান।

বাবাশেখ হোসেইনি বলেন, খুবই সম্ভবনা আছে ইরাকভিত্তিক ইরানি কুর্দি যোদ্ধারা ইরানে স্থল অভিযান চালাবে। যুক্তরাষ্ট্র বিভিন্ন চ্যানেলে তাদের সঙ্গে যোগাযোগ করছে বলেও নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এ ধরনের অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি অনুকূল হওয়ায় অভিযানের সম্ভাবনাও বেড়েছে।

তবে এখনো কোনো স্থল অভিযান শুরু হয়নি জানিয়ে হোসেইনি বলেন, এই মুহূর্তে না। আমরা বর্তমানে কোনো আক্রমণাত্মক অভিযানে জড়িত নই।

চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ইরানের স্থল অভিযান শুরু বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে স্থল অভিযানের দিকে এগোনোর সম্ভাবনা “খুবই বেশি”।

হোসেইনি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও এখন পর্যন্ত সরাসরি কোনো বৈঠক হয়নি।

মধ্যস্থতাকারী ও অন্য কুর্দি ব্যক্তিদের মাধ্যমে এই যোগাযোগ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে মোকাবিলার উপায় কী হতে পারে এবং ভবিষ্যতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে পারবে কিনা-এ ধরনের বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে সরাসরি বৈঠক হলে বিষয়টি অপারেশনাল পর্যায়ে পরিষ্কার হবে। তবে কোনো অভিযান চালাতে হলে তাদের অস্ত্র, বিস্ফোরক এবং উন্নত সামরিক সরঞ্জাম প্রয়োজন।

হোসেইনি জানান, বর্তমানে তাদের কাছে যে সরঞ্জাম রয়েছে তা মূলত মৌলিক ও পুরোনো।

আধুনিক যুদ্ধে আরও উন্নত প্রযুক্তির সরঞ্জাম প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। তথ্যসূত্র: আল-জাজিরা