• দেশজুড়ে
  • সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

দেশজুড়ে ১ মিনিট পড়া
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের  ইফতার ও দোয়া মাহফিল

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাসের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। মডেল প্রেসক্লাবের আহবায়ক এ মান্নান আকন্দের শুভেচ্ছা বক্তব্য ও সদস্য সচিব মো. আতাউর রহমান মুকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, পুলিশ পরিদর্শক তদন্ত মো. ইকবাল পাশা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. খোকন রানা, বিআরডিবি'র চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতা) নাহমুদুল হক রাসেল, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল, উপজেলা কাজী সমিতির সভাপতি এম সাখাওয়াত হোসেন প্রমূখ। ইফতার ও দোয়া মাহফিলে তাকওয়া ভিত্তিক আলোচনা ও দোয়া করেন বাহিরগোলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. রুহুল আমিন ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা মো. ওমর ফারুক। এর আগে অতিথিদের ফুলের শুভেচ্ছা প্রদান করন মডেল প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শাহ মো. রেদওয়ানুর রহমান, মো. ইমদাদুল হক, এটিএম ঈমান আলী মামুন, মো. শহিদার রহমান জাহাঙ্গীর। ইফতার ও দোয়া মাহফিলে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।