অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যে আজ ০৮ ই মার্চ বুধবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ হতে আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
র্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) বি এন কেস, এবং বিভিন্ন বয়সী কিশোরী ও নারীরা অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম এর সহযোগিতায় জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি, বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের জন্য এই নারী দিবসের আয়োজন। সমাজে পুরুষের পাশাপাশি আজ নারীরাও রান্না ঘরের কাজও নানাক্ষেত্রে সাফল্যের পরিচয় দিচ্ছে।
জেলা প্রশাসক আরোও বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প শুরু করেছে এবং তা সফল বাস্তবায়নের ফলে নারীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তরান্বিত হচ্ছে।
সভাপতিত্ব করেন মোঃ আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বান্দরবান পার্বত্য জেলা।
ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম এর বান্দরবান জেলার সভাপতি অং চ মং মার্মা, সাধারণ সম্পাদক লাল জার লম বম, ডিষ্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মংশেনুক মার্মাসহ সরকারী বেসরকারী বিভিন্ন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।