• আন্তর্জাতিক
  • ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সহায়তা করা যেকোনো কেন্দ্র হামলার নিশানা হবে: ইরান

ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সহায়তা করা যেকোনো কেন্দ্র হামলার নিশানা হবে: ইরান

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সহায়তা করা যেকোনো কেন্দ্র হামলার নিশানা হবে: ইরান

লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ইরান সতর্ক করে জানিয়েছে, এই রণতরীকে সহায়তা দিচ্ছে এমন যেকোনো কেন্দ্র বা স্থাপনা তাদের সামরিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

রোববার (১৬ মার্চ) এমন হুঁশিয়ারি দেন খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র। তিনি বলেন, লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীটির উপস্থিতি ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

মুখপাত্র আরও বলেন, ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন রণতরীটিকে যেসব ঘাঁটি বা কেন্দ্র লজিস্টিকসহ অন্যান্য ধরনের সহায়তা দিচ্ছে, সেগুলোকে ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য হামলার বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে।

ইরানের সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করা খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি কমান্ড কাঠামো। এর প্রধান কাজ বিভিন্ন সামরিক ইউনিটের যৌথ অভিযান পরিকল্পনা ও সমন্বয় করা।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Tags: ইউএসএস