• দেশজুড়ে
  • খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি'র গভীর সমবেদনা জ্ঞাপন

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি'র গভীর সমবেদনা জ্ঞাপন

দেশজুড়ে ১ মিনিট পড়া
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি'র গভীর সমবেদনা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান ভস্মীভূত হওয়া এবং বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি।

অকস্মাৎ এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, "আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে, বর্তমান সরকার আপনাদের এই বিপদে পাশে আছে। ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা ও সহায়তা প্রদান করা হবে। আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন ও দ্রুত ত্রাণ কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছি।"

বিপদগ্রস্ত এই সময়ে মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার এবং একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।