• দেশজুড়ে
  • দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

দেশজুড়ে ১ মিনিট পড়া
দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য   দিয়ে বাংলা নববর্ষ  উদযাপন

নাসরিন আক্তার সুমী,দিনাজপুর জেলা প্রতিনিধি।।

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় শহরের প্রাণ কেন্দ্র হতে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। যা পুরো শহরে ছড়িয়েদেয় নববর্ষের আনন্দঘন আবহ।

সকালে দিনাজপুর একাডেমি স্কুল মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বৈশাখী শোভাযাত্রা মেলায় পৌঁছানোর পর দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বৈশাখী মেলার উদ্বোধন করেন।

শোভাযাত্রায় লোকজ ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন রঙের সাজসজ্জা, মুখোশ ও গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণ প্রদর্শন করা হয়। নতুন বছরকে বরণ করতে সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, এডিসি (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক, পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দৈনিক আজকের আওয়াজ পত্রিকার দিনাজপুর জেলা বিশেষ প্রতিনিধি মোঃ ইউসুফ আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ।

বাহারি রঙের পোশাক, ফেস্টুন, প্ল্যাকার্ড ও লোকজ মোটিফে তারা নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

সর্বশেষে স্টেশন ক্লাব প্রাঙ্গণে পান্তা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম সহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

বন্যাঢ্য শোভাযাত্রার আগে প্রথমে একাডেমি স্কুল প্রাঙ্গনে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়।

অপরদিকে বাংলা নববর্ষ উপলক্ষে দিগন্ত শিল্পী গোষ্ঠী, নতুন প্রজন্ম সাহিত্য সংসদ, নবরুপী, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুরের বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর কর্তৃপক্ষ তাদের নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।