• দেশজুড়ে
  • আজ থেকে হাম- রুবেলা কেম্পেইন শুরু হয়েছে সিলেটে।

আজ থেকে হাম- রুবেলা কেম্পেইন শুরু হয়েছে সিলেটে।

দেশজুড়ে ১ মিনিট পড়া

সিলেট থেকে শফিকুর রহমান

আজ থেকে মাসব্যাপী হাম- রুবেলা টিকাদান কেম্পেইন শুরু হয়েছে সিলেটে, এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বস্র শিল্প পাট ও বানিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মোকতাদির।

জেলা প্রশাসকের সভাপতিত্বে সার্কিট হাউসে এক আলোচনা সভায় তিনি বলেন বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা স্বাস্থ্য খাতের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে, এই ধারাবাহিকতায় আমি আশাবাদী অচিরেই দেশের অর্থনীতি একটা শক্ত কাঠামোর উপর দাড়িয়ে যাবে,দেশের উন্নয়ন অগ্রগতি তরান্বিত হবে,দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

নগরীর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজে টিকাদান এর মাধ্যমে মাসব্যাপী এই কেম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৬৮ হাজার ৫৪০ জন শিশুদের হাম- রুবেল এর টিকা প্রদান করা হবে এবং তা দুই ধাপে পরিচালিত হবে।

প্রথমে ওয়ার্ড ভিত্তিক, ও কমিউনিটি পর্যায়ে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে ৮৪ টি টিম কাজ করবে,প্রতি টিমে ২ জন ভেক্সিনেটর এবং ৩ জন স্বেচ্ছাসেবী,এবং কমিউনিটি পর্যায়ে ৮ দিন, স্কুল পর্যায়ে ৬ দিন এই কার্যক্রম চলবে বলে সিভিল সার্জন এর কার্যালয় সুত্রে জানা গেছে।