• দেশজুড়ে
  • মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন

মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন

দেশজুড়ে ১ মিনিট পড়া
মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সারা দেশের ন্যায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলার ৫৪ টি পরীক্ষা কেন্দ্রে মোট অংশ নেবে ২৬ হাজার ৭শ ৪৭জন পরীক্ষার্থী। জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ৩২ টি কেন্দ্রে ১৮ হাজার ১শত ৯৮ জন এসএসসি, ১৪ টি কেন্দ্র ৭ হাজার ১শত ১৮ জন দাখিল এবং ৮ টি কেন্দ্রে ১ হাজার ৪শত ৩১ জন কারিগরী পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন। জেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা মনিটরিং করা হচ্ছে ঢাকা থেকে। সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।