র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ২১ শে এপ্রিল ২০২৬ খ্রিঃ সময় ২৩.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা গ্রামস্থ জনৈক আশরাফ মিয়ার বসতবাড়ীর পশ্চিম পাশে পদ্মা নদীর ঘাট সংলগ্ন তীরে ঝোপঝাড়ের ভিতর অপারেশন পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১ টি এ্যমোনেশন সহ ০১ টি বিদেশী ওয়ান শুটার গান উদ্ধার করে। উক্ত ওয়ান শুটার গান ও রাবার এ্যমোনেশন সংক্রান্তে স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করিলে তাহারা ওয়ান শুটার গান ও এ্যমোনেশনএর প্রকৃত মালিক সম্পর্কে কিছু বলতে পারে নাই। উক্ত ওয়ান শুটার গান ও এ্যমোনেশন এর সঙ্গে জড়িতদের বিষয়ে কে বা কাহারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তরে কারা এই ওয়ান শুটার গান ও এ্যমোনেশন এর সাথে জড়িত তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান আছে।
স্থানীয় লোকজনদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা উক্ত এ্যমোনেশন ও ওয়ান শুটার গান এর সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি । তবে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য সন্ত্রাসীরা উক্ত ঘটনাস্থলে ওয়ান শুটার গান ও এ্যমোনেশন পার্শ্ববর্তী দেশ ভারত হতে সংগ্রহ করার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র রেখে পালিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।
উক্ত এ্যমোনেশন ও ওয়ান শুটার গান জিডিমূলে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্থান্তর করা হয়েছে।