• দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে ৪ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ২০ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ৪ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ২০ লাখ টাকা জরিমানা

দেশজুড়ে ১ মিনিট পড়া
ঠাকুরগাঁওয়ে ৪ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ২০ লাখ টাকা জরিমানা

মোঃ বদরুদদ্দোজা চৌধুরী (ইতু), ​ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ২০ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী পরিচালিত এই মোবাইল কোর্ট অভিযানে দুটি ইটভাটা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। ​অভিযানের বিবরণ: পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোট ৪টি অবৈধ ইটভাটায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এম বি বি ব্রিকস ও মেসার্স ডি স্টার ব্রিকস নামক ইটভাটা দুটি উচ্ছেদ (ভেঙে ফেলা) করা হয়। এছাড়া আইন লঙ্ঘনের দায়ে নিম্নলিখিত ৪টি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এম বি বি ব্রিকস,মেসার্স ডি স্টার ব্রিকস,এস বি এস ব্রিকস,মেসার্স এম বি এস ব্রিকস। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের (ঢাকা) মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব)জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: তামিম হাসান। ​অভিযান চলাকালে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।