• জীবনযাপন
  • বিবস্ত্র হয়ে ঘুমালে শরীরের উপকারের বদলে কী কী বিপদ হতে পারে? নতুন রিপোর্ট যা বলছে

বিবস্ত্র হয়ে ঘুমালে শরীরের উপকারের বদলে কী কী বিপদ হতে পারে? নতুন রিপোর্ট যা বলছে

জীবনযাপন ১ মিনিট পড়া
বিবস্ত্র হয়ে ঘুমালে শরীরের উপকারের বদলে কী কী বিপদ হতে পারে? নতুন রিপোর্ট যা বলছে

দীর্ঘদিনের ধারণা পাল্টে নতুন গবেষণামূলক রিপোর্টে সতর্কবার্তা; ত্বক, ঘাম ব্যবস্থাপনা এবং অপ্রত্যাশিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় পোশাক পরিধানের গুরুত্ব।

মাতে যাওয়ার সময়ে জামা-কাপড় সম্পূর্ণ ছেড়ে বিছানায় যান অনেকেই। দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল যে, সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ঘুমালে শরীরের উপকার হয়, রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক শ্বাস নিতে পারে। কিন্তু সম্প্রতি এক রিপোর্টে গবেষকরা এই ধারণার বিপরীত চিত্র তুলে ধরেছেন। তারা সতর্ক করছেন যে, সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ঘুমালে উপকারের চেয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক— সম্প্রতি প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ঘুমালে যেসব সমস্যা হতে পারে:

১. ত্বকের সুরক্ষা ও ঘাম ব্যবস্থাপনা

বিছানার চাদর এবং ত্বকের মধ্যে সরাসরি ঘষা লাগার কারণে ত্বকের ক্ষতি হতে পারে। বিছানার মোটা কাপড় বা চাদর অনেক সময় ত্বকের সংবেদনশীল অংশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নরম ফেব্রিকের তৈরি নাইট-স্যুট বা হালকা পোশাক পরে ঘুমানোই ভালো।

এছাড়া, ঘুমের মধ্যে মানুষের শরীর থেকে ঘাম নির্গত হয়। হালকা কাপড়ের নাইট-ড্রেস সেই ঘাম দ্রুত শুষে নিতে পারে। কিন্তু বিবস্ত্র অবস্থায় ঘুমালে সেই ঘাম সরাসরি ত্বকে বসে যায়, যা অস্বস্তি তৈরি করতে পারে এবং স্বাস্থ্যগতভাবেও ক্ষতিকর হতে পারে।

২. দাম্পত্য জীবনের আকর্ষণ (Attraction) হ্রাস

কিছু বিশেষজ্ঞ ও গবেষক মনে করেন, দাম্পত্য জীবনে সব সময় বিবস্ত্র হয়ে ঘুমালে স্বামী-স্ত্রীর উভয়ের প্রতি গোপনীয়তা এবং আকর্ষণ কমে যেতে পারে। সম্পর্ককে সতেজ রাখতে এবং আবেগের গভীরতা ধরে রাখতে গোপনীয়তা (Privacy) ও রহস্যের কিছুটা রেখে দেওয়া ইতিবাচক ফল দেয় বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

৩. অপ্রত্যাশিত জরুরি পরিস্থিতি মোকাবিলা

বিবস্ত্র হয়ে ঘুমানোর সবচেয়ে বড় ঝুঁকিগুলোর মধ্যে একটি হলো অপ্রত্যাশিত জরুরি অবস্থা। ঘরের মধ্যে হঠাৎ ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের (Fire) মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে পোশাক পরার জন্য সময় নাও থাকতে পারে। এমন অবস্থায় বিবস্ত্র অবস্থায় জনসমক্ষে এলে তা অত্যন্ত বিব্রতকর ও লজ্জাজনক পরিস্থিতি তৈরি করতে পারে।

৪. প্রতিবেশি বা অতিথির সঙ্গে বিব্রতকর পরিস্থিতি

রাতে কোনো জরুরি প্রয়োজনে আপনার প্রতিবেশী বা কোনো অপ্রত্যাশিত অতিথি যদি দরজা নক করে, সেক্ষেত্রে ঘুমের ঘোর বা তাড়াহুড়োয় বিবস্ত্র অবস্থায় দরজা খোলা অঘটন বা বিব্রতকর অবস্থার জন্ম দিতে পারে।

৫. ঘুমের ঘোরে মৃত্যু ও পারিবারিক অস্বস্তি

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, যদিও বিরল, অনেকেরই ঘুমের ঘোরে মৃত্যু হতে পারে। কিন্তু বিবস্ত্র অবস্থায় কারও মৃত্যু হলে পরিবারের লোকজন বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারে। এমনকি ভুল ধারণা বা আইনি জটিলতার সৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকতে পারে।

এই সকল বিষয় বিবেচনা করে গবেষকরা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ঘুমানোর পরিবর্তে হালকা, আরামদায়ক এবং পরিচ্ছন্ন নাইট-ড্রেস পরে ঘুমানোর পরামর্শ দিয়েছেন, যা স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা দুটোই নিশ্চিত করতে পারে।