• জাতীয়
  • জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, নৌ ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বারোপ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, নৌ ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বারোপ

জাতীয় ১ মিনিট পড়া
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, নৌ ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বারোপ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন

বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে, ড. ইউনূস বাংলাদেশের নৌ ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’ মেরামত করে প্রমোদতরী হিসেবে পুনরায় চালুর সিদ্ধান্তে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ বিষয়ে অবহিত করলে প্রধান উপদেষ্টা বলেন, "বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ নৌকার ডিজাইন পুরো পৃথিবীতে বিখ্যাত। অথচ এগুলো সম্পর্কে বর্তমান প্রজন্মের অনেকেই জানে না। আমাদের এই ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না।" তিনি প্যাডেল স্টিমারসহ দেশের সব পুরোনো নৌযান সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।