• জাতীয়
  • আতঙ্কের ঢাকায় কড়া নিরাপত্তা

আতঙ্কের ঢাকায় কড়া নিরাপত্তা

নগরজুড়ে আইনশৃঙ্খলাবাহিনীর টহল, তল্লাশি

জাতীয় ১ মিনিট পড়া
আতঙ্কের ঢাকায় কড়া নিরাপত্তা

অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়ার নোটিস দিয়েছে। ঢাকার অনেক আন্তর্জাতিক সংস্থা ও বহুজাতিক কোম্পানি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে বলেছে।

জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা কর্মসূচির মধ্যে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, নগরজুড়ে আইনশৃঙ্খলাবাহিনীর টহল, তল্লাশি আর গ্রেপ্তারের ঘটনায় তৈরি হয়েছে শঙ্কার পরিবেশ।

এ অবস্থায় হামলাকারীদের ঠেকাতে ঢাকার পুলিশের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর, এবার গুলির নির্দেশনা নিয়ে মাঠে নেমেছেন বাহিনীর সদস্যরা। মোতায়েন করা হয়েছে বিজিবি, বাড়ানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-আইসিটির নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তায় আগে থেকেই মাঠে আছে সেনাবাহিনী।

এর মধ্যেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়ার নোটিশ দিয়েছে। ঢাকার অনেক আন্তর্জাতিক সংস্থা ও বহুজাতিক কোম্পানি কর্মীদের নিরাপত্তায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে বলেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় সোমবার ঘোষণার দিন ধার্য করেছে।

Tags: আতঙ্ক ঢাকায় কড়া নিরাপত্তা