• জাতীয়
  • সেগুন বাগিচায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সেগুন বাগিচায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

জাতীয় ১ মিনিট পড়া
সেগুন বাগিচায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরানা পল্টন সেগুন বাগিচায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

আজ শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা এ তথ্য জানান।

তিনি বলেন, বেলা ৩টা ৪ মিনিটের দিকে সেগুনবাগিচা বিজয়নগর বহুতল ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১০ তলা ভবনের নয় তলায় আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Tags: আগুন সেগুন বাগিচা ফায়ার সার্ভিস