মানিকগঞ্জের সিংগাইরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানিয়েছেন।
নিহত শারপিন মোল্লার (৬০) বাড়ি ফোর্ডনগর মোল্লাপাড়ায়। নিহতের ভাতিজা হাফিজুর রহমান মোল্লা বলেন, বাড়ির পাশে প্রাইমারি স্কুলসংলগ্ন চায়ের দোকান থেকে ফিরছিলেন তিনি।
তখন অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, হত্যাকাণ্ডের খবরে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।