• জাতীয়
  • পাঁচ দিন সারা দেশে যেমন থাকবে আবহাওয়া

পাঁচ দিন সারা দেশে যেমন থাকবে আবহাওয়া

জাতীয় ১ মিনিট পড়া
পাঁচ দিন সারা দেশে যেমন থাকবে আবহাওয়া

সারা দেশে আগামী পাঁচ দিন কখনো তাপমাত্রা কমবে, কখনো অপরিবর্তিত থাকবে আবার কখনো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অর্থাৎ বুধবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরদিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Tags: পাঁচ দিন সারা দেশে যেমন থাকবে আবহাওয়া