রবিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত রায় ঘোষণার এই তারিখ ধার্য করে।
দুদকের প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সদস্য খোরশেদ আলমের পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মো. শাহীনুর ইসলাম।
যুক্তিতর্কে শুনানিতে আসামিকে নির্দোষ দাবি করেন এই আইনজীবী। তবে এই মামলায় অন্য আসামিরা পলাতক থাকায় যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন না। এর আগে গত ১৭ নভেম্বর পৃথক এই তিন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত। গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।