• খেলা
  • শেষ জুটির বীরত্বের পর সুপার ওভারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

শেষ জুটির বীরত্বের পর সুপার ওভারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

খেলা ১ মিনিট পড়া
শেষ জুটির বীরত্বের পর সুপার ওভারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এশিয়া কাপ রাইজিং স্টারস

১২৫ রান তাড়ায় ৫৩ রানে ৭ আর ৯৬ রানে ৯ উইকেট হারানোর পর, শেষ জুটির নৈপুণ্যে লড়াই সুপার ওভারে নিয়ে গিয়ে পেরে উঠল না বাংলাদেশ ‘এ’।

বাংলাদেশের নবম উইকেটের পতন হলো যখন, তখনও প্রয়োজন ১৬ বলে ৩০ রান। পাকিস্তানের জয় মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। তবে এক ওভারে তিন ছক্কায় হুট করেই বদলে গেল চিত্র। দুই পেসার আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডলের শেষ জুটির বীরত্বে ম্যাচ হলো ‘টাই’, লড়াই গড়াল সুপার ওভারে। সেখানে অবশ্য পেরে উঠল না বাংলাদেশ ‘এ’ দল।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান শাহিনস (এ দল)।

Tags: স্বপ্নভঙ্গ পার ওভার রাইজিং স্টার্স