• জাতীয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দোকানের আগুন নিভেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দোকানের আগুন নিভেছে

জাতীয় ১ মিনিট পড়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দোকানের আগুন নিভেছে

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের লাগোয়া একটি দোকানের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুন নিভেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগে, যা ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এক বার্তায় জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের খবর পেয়ে পলাশী ও সিদ্দীকবাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ওই হলে যায়। হলের ভবনের পাশে একটি টিনশেড রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে এ আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস কর্মীদের ১০ মিনিটের চেষ্টাতে আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার পর বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আসিফ খান আজকের আওয়াজকে বলেন, হলের একটি ভবনের সঙ্গে লাগোয়া দুটি দোকানের একটির রান্নাঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।

ভূমিকম্পের পর সতকর্তার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। রোববার বিকাল ৫টার পর শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অলিখিতভাবে শিক্ষার্থীদের হল ছাড়তে আরও একদিন সময় বাড়ানো হয়। বর্ধিত সেই সময় শেখ হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে আগুনের ঘটনা ঘটে। বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের কেউ কেউ এখনও হলে রয়েছেন।

Tags: আগুন ফায়ার সার্ভিস ইউনিট নিয়ন্ত্রণ