“ডিএমপির ব্যাপারে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি,” বলেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সব জেলার জন্য পুলিশ সুপার নির্বাচিত হলো লটারিতে। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি মঙ্গলবার দুপুরে আজকের আওয়াজকে বলেন, “লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার নির্বাচিত হয়েছে। তবে ডিএমপির ব্যাপারে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।”