• ব্যবসায়
  • নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৪৪১ মিলিয়ন ডলার

নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৪৪১ মিলিয়ন ডলার

ব্যবসায় ১ মিনিট পড়া
নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৪৪১ মিলিয়ন ডলার

১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে ১২ হাজার ৫৯০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

চলতি অর্থবছরের নভেম্বর মাসের ২৫ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ২ হাজার ৪৪১ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৮৯৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে ১২ হাজার ৫৯০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ৮৩৫ মিলিয়ন ডলার।

Tags: রেমিট্যান্স নভেম্বরে ২৪৪১ মিলিয়ন ডলার