• দেশজুড়ে
  • চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন হচ্ছে, থাকবে ফ্লাইওভার বদলে যাবে দক্ষিণের চিত্র

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন হচ্ছে, থাকবে ফ্লাইওভার বদলে যাবে দক্ষিণের চিত্র

দেশজুড়ে ১ মিনিট পড়া
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন হচ্ছে, থাকবে ফ্লাইওভার বদলে যাবে দক্ষিণের চিত্র

মোহাম্মদ শাহ ‌আজম, চট্টগ্রাম।

দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবতার পথে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত হবে। প্রথম ধাপে ১৪৮ কিলোমিটার এই মহাসড়কটির ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। এর মধ্যে ২.৬ কিলোমিটার ফ্লাইওভারও থাকবে। এছাড়া ৪৮ কিলোমিটার সড়কের ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

গত ১৬ এপ্রিল জাতীয় সংসদে এই বড় পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানান, এই মহাসড়ককে আধুনিক, দ্রুতগামী ও নিরাপদ করতে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে একটি বৃহৎ মেগা প্রকল্প। প্রথম ধাপে ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে, যা ইতোমধ্যে পিপিপি পদ্ধতিতে অনুমোদন পেয়েছে। এর মধ্যে ২ দশমিক ৬ কিলোমিটার ফ্লাইওভার। আধুনিক ডিজাইন ও আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা এবং দ্রুতগতির ও ভারী যানবাহনের জন্য আলাদা সুবিধা থাকবে। ২০২৯ সালের মধ্য সম্পন্ন করা হবে।