• ব্যবসায়
  • ডলার সংকট নেই, যত ইচ্ছা আমদানি করা যাচ্ছে: গভর্নর

ডলার সংকট নেই, যত ইচ্ছা আমদানি করা যাচ্ছে: গভর্নর

‘রমজান কেন্দ্র করে এখনো কোনো শঙ্কা নেই আমদানিতে’

ব্যবসায় ১ মিনিট পড়া
ডলার সংকট নেই, যত ইচ্ছা আমদানি করা যাচ্ছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

দেশে এই মূহুর্তে ডলার সংকট নেই বলেন জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ জন্য যত ইচ্ছা আমদানি করা যাবে বলেও জানান তিনি।

শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করা হয়েছে, এতে আমরা সফল হয়েছি।

আমরা যত ইচ্ছা আমদানি করতে পারি, ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই।

যদি কেউ আমদানি করতে না পারে; সেটা তার নিজের সমস্যা বলেও জানান ড. মনসুর। তিনি বলেন, আমদানি করার পর টাকা নিয়ে আসা ব্যবসায়ীদের দায়িত্ব।

তিনি আরও বলেন, রমজানকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই আমদানিতে।

প্রতিটি পণ্যের আমদানি বেশি হয়েছে।

Tags: ডলার সংকট আমদানি গভর্নর