আজ সোমবার (০১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা এবং একনেক- এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
প্রকল্পের শিরোনাম ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪–এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে এ বছরের জুলাই মাস থেকে ২০২৯ সালের জুন মাস পর্যন্ত। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এ প্রকল্প বাস্তবায়ন করবে।
আজকের সভায় অনুমোদিত ১৭টি প্রকল্প হলো: কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, (১) চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (২) মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (২য় সংশোধিত) প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, (১) ১৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন প্রকল্প (২) সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প, (১) ঢাকার মিরপুর ৯ নং সেকশন এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নির্মিত ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (২) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২৪ এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (৩) বাংলাদেশ সচিবালয়, পরিবহনপুল, মিনিস্টার্স এপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণে বিদ্যমান বৈদ্যুতিক-যান্ত্রিক ও অগ্নিসরঞ্জামাদির আধুনিকায়ন প্রকল্প।
সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প (১) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) (৩য় সংশোধিত) প্রকল্প (২) সিরাজগঞ্জ সড়ক বিভাগাধীন সিরাজগঞ্জ-রায়গঞ্জ (চান্দাইকোনা) (জেড-৫০৪২) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও মন্ত্রণালয়ের একটি প্রকল্প, Narayanganj Green and Resilient Urban Development Project (NGRUDP)। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধন) প্রকল্প । অর্থ মন্ত্রণালয়ের একটি প্রকল্প, Japan Human Resources Development Scholarship Project (JDS) (2nd Phase) প্রকল্প।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রকল্প ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগার (১০তলা ভিতে ১০ তলা) ও অন্যান্য ভবন নির্মাণ কাজ সমাপ্তকরণ প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প (১) Climate Responsive Reproductive Health and Population Services Improvement and System Strengthening Project for Result প্রকল্প (২) Establishment of Essential Biotech and Research Center Munshiganj (1st Revised) প্রকল্প (৩) স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট-সংস্থাসমূহের অত্যাবশ্যকীয় কার্যক্রম বাস্তবায়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৫টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়।