• ব্যবসায়
  • দুই দফায় স্বর্ণের ভরিতে ৪ হাজার টাকা বাড়লো

দুই দফায় স্বর্ণের ভরিতে ৪ হাজার টাকা বাড়লো

ব্যবসায় ১ মিনিট পড়া
দুই দফায় স্বর্ণের ভরিতে ৪ হাজার টাকা বাড়লো

আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় চাহিদার তীব্রতার কারণে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি নতুন দাম হবে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। এর মধ্য দিয়ে মাত্র একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়লো স্বর্ণের দাম।

এর আগে ৩০ নভেম্বর থেকে কার্যকর হওয়া দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। ফলে দু’দফায় মিলিয়ে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৩ হাজার ৯৭৮ টাকা।

আগের দাম যা ছিল শনিবার (২৯ নভেম্বর) রাতে দেওয়া বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ নভেম্বর থেকে ২২ ক্যারেট স্বর্ণ: ২,১০,৫৭০ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ: ২,০১,০০৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ: ১,৭২,২৮৯ টাকা, সনাতন পদ্ধতি: ১,৪৩,৩২৭ টাকায় বিক্রি হয়েছে। এরও আগে, ২০ নভেম্বর দাম কমানো হয়েছিল। সেদিন ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।

চলতি বছরেই ৮১ বার দাম সমন্বয় বাজুসের হিসাব বলছে, চলতি বছর এখন পর্যন্ত ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে— ৫৫ বার দাম বেড়েছে, ২৬ বার কমেছে।

গতবছর মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল স্বর্ণের দাম, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়। ২ ডিসেম্বর থেকে নতুন দাম বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে স্বর্ণের প্রতি ভরির নতুন দাম— ২২ ক্যারেট: ২,১২,১৪৫ টাকা, ২১ ক্যারেট: ২,০২,৪৯৯ টাকা, ১৮ ক্যারেট: ১,৭৩,৫৭২ টাকা, সনাতন পদ্ধতি: ১,৪৪,৪২৩ টাকা।

মূল্যবৃদ্ধির কারণ বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় জরুরি হয়ে পড়ে। সংগঠনটি বলছে, বাজার পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও সমন্বয় করা হবে। ভ্যাট ও মজুরি যোগ হবে ঘোষিত দামের সঙ্গে ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।

Tags: স্বর্ণের ভরি আন্তর্জাতিক বাজার