• জাতীয়
  • চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

জাতীয় ১ মিনিট পড়া
চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

“তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে,” বলেন চিড়িয়াখানার পরিচালক

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। আজ শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সেটি বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন।

আজকের আওয়াজকে তিনি বলেন, “চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।”

চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন বলে জানান পরিচালক রফিকুল ইসলাম।

সিংহটি কীভাবে বেরিয়ে গেল, এ প্রশ্নে তিনি বলেন, “হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।”

এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।

Tags: সিংহ চিড়িয়াখানা