• জাতীয়
  • ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

জাতীয় ১ মিনিট পড়া
ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

আধিপত্য বিস্তার এবং স্লেজিং-বুলিংয়ের মতো ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

শান্তি চুক্তি ভেঙে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এ সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

জানা গেছে, আধিপত্য বিস্তার, স্লেজিং-বুলিংয়ের জেরে এই সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Tags: শিক্ষার্থী সংঘর্ষ ঢাকা কলেজ আইডিয়াল