• দেশজুড়ে
  • সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে

সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে

জামালপুর জেলা প্রশাসক

দেশজুড়ে ১ মিনিট পড়া
সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে

জামালপুর প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে জামালপুরে ৯ ডিসেমৃবর মঙ্গলবার পালিত হয় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

তিনি তাঁর বক্তব্যে বলেন কোন প্রতিষ্ঠানের কেউ দুর্নীতির সাথে যুক্ত হলে সেই অফিসের প্রধান কর্তা দায় এড়াতে পারবেন না। সৎ ও সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে।

জেলা প্রশাসক বলেন পঙ্কিলতা মুক্ত হয়ে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। পরিবেশ পরিস্থিতির কারণে প্রভাবিত হয়ে ব্যক্তি সৎ এবং অসৎ পথে ধাবিত হয়। সততা চর্চা পরিবার ও বিদ্যালয় থেকে শুরু করতে হবে। তিনি বলেন ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করাই দুর্নীতি।

দায়িত্বশীল আচরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ ক্ষেত্রে তরুণদের আরো সোচ্চার ও একজোট হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সভায় তিনি সরকারি দপ্তরের পরিসেবার উন্নয়নের মাধ্যমে সেবা ক্ষেত্রে দুর্নীতিকে শুণ্য পর্যায়ে নিয়ে আসার জন্য তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান।

দিবসটি সামনে রেখে আগের রাতে শহর জুড়ে দুর্নীতিবিরোধী ব্যনার, পোস্টার লাগানো হয়। ৯ ডিসেম্বর সকাল ৯টা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শহরের বকুলতলা মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আয়োজন করা হয় আলোচনা সভা। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো: আবু সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুলাহ আল মামুন, সনাক সভাপতি শামিমা খান, দুপ্রক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. ইউসুফ আলীসহ প্রমুখ।

অনুষ্ঠানে জেলার প্রতিটি সরকারি দপ্তর, উন্নয়ন সংঘসহ বিভিন্ন বেসরকারি সংস্থা স্ব স্ব ব্যনার নিয়ে অংশগ্রহণ করে।

Tags: দুর্নীত জামালপুর দুর্নীতিবিরোধী দিবস