• দেশজুড়ে
  • জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আবুল কাশেম জামালপুর প্রতিনিধি

দেশজুড়ে ১ মিনিট পড়া
জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিবাদে জামালপুরে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে অন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন ও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর জেলা স্কুল মাঠ প্রাঙ্গনে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোঃ যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফয়দ রেদওয়ান ও স্বাগতম বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া অফিসার (অ: দা:) ধীরেন্দ্র চন্দ্র সরকার।

এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে নিজেদের দেহমন গঠন করে,মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী খেলায় ঝাউগড়া সরকারি ট্রাইব্রেকিং এর মাধ্যমে সরকারি আশেক মাহমুদ কলেজকে পরাজিত করে।

Tags: জামালপুর জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট