শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অপারেশন ডেভিল হান্ট ফেইজ‑২ অবিলম্বে চালু করা হবে।” জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমন করতে এই অভিযান শুরু করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন ও অপরাধীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট ১ শুরু হয়েছিল। উপদেষ্টা আরও জানান, জুলাই গণ‑অভ্যুত্থানে সম্মুখসারী যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে এবং দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। তিনি বলেন, “এ হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না; জনগণের সহযোগিতা আশা করছি।” গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হলেও পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক এবং ৪৮ ঘণ্টার আগে কোনো নিশ্চিত তথ্য দেওয়া যাবে না বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান করা হবে এবং জমা থাকা অস্ত্র ফেরত দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে সরকার জানিয়েছে।
ডেভিল হান্ট ফেজ ২ চালু হচ্ছে; ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
জাতীয়
১ মিনিট পড়া
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা