• দেশজুড়ে
  • ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিলেন সিলেটি ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী

ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিলেন সিলেটি ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী

দেশজুড়ে ১ মিনিট পড়া
ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিলেন সিলেটি ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী

তারেক রহমানের নির্দেশে উন্নত চিকিৎসার Financial Sponsorship; প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা

**** মানবিক উদ্যোগের কেন্দ্রে Business Tycoon ফাহিম****

তরুণ প্রজন্মের সফল ব্যবসায়ী এবং বহুজাতিক ক্লাবের সম্মানিত সদস্য, বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফাহিম আল চৌধুরী এবার নতুন এক মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। দুবাই শহরে আবাসন খাতে শক্তিশালী Entrepreneur ও বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত ফাহিম আল চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার এই Humanitarian Initiative সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলে তার জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখল।

তারেক রহমানের নির্দেশনায় উন্নত চিকিৎসার প্রস্তুতি

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফাহিম আল চৌধুরী তার ভেরিফাইড Facebook আইডি থেকে একটি পোস্টে এই মানবিক পদক্ষেপের তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, "ভবিষ্যতের আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশনায়, আমি বর্তমানে ওসমান হাদীর উন্নত ও পূর্ণাঙ্গ চিকিৎসার সম্ভাব্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি।"

তাঁর পরিকল্পনা অনুযায়ী, প্রয়োজনে ওসমান হাদীকে Air Ambulance-এ করে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। তবে তিনি জানান, এই বিষয়ে ওসমান হাদির পরিবারের সঙ্গে যোগাযোগ এবং সংশ্লিষ্ট Medical Board-এর মতামত ও অনুমোদন পাওয়ার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

ফাহিম আল চৌধুরী ট্রাস্ট-এর মাধ্যমে আর্থিক সহায়তা

ফাহিম আল চৌধুরী পোস্টে আরও জানান, "ইনশাআল্লাহ, প্রয়োজনীয় সব অনুমোদন ও সম্মতি পাওয়া গেলে মানবিক দায়বদ্ধতা থেকে ‘Fahim Al Choudhury Trust’ চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকবে।" এই ঘোষণার মাধ্যমে তিনি দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

সিলেট অঞ্চলের শিক্ষা ও জনকল্যাণে কাজের লক্ষ্যে তিনি ২০২৪ সালে ১০ কোটি টাকার তহবিল নিয়ে গঠন করেন Fahim Al Chowdhury Trust। এই ট্রাস্টের মাধ্যমে সম্প্রতি জিয়াউর রহমান ফান্ডেশনের উদ্যোগে জকিগঞ্জ ও কানাইঘাটের হাজার হাজার রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করে তিনি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

ক্রীড়াঙ্গনেও ফাহিমের পদচারণা: সিলেট টাইটান্স-এর উপদেষ্টা

ব্যবসায়িক ও জনকল্যাণমূলক কাজের পাশাপাশি ফাহিম আল চৌধুরীর কর্মতৎপরতা এখন ক্রীড়াঙ্গনেও প্রসারিত। তাকে সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)-এর নতুন ফ্র্যাঞ্চাইজি 'সিলেট টাইটান্স' (Sylhet Titans)-এর উপদেষ্টা (Advisor) হিসেবে নিযুক্ত করা হয়েছে। একজন দূরদর্শী ও কৌশলী ব্যক্তিত্ব হিসেবে তার এই নিয়োগ সিলেটের ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকা এবং অসংখ্য স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে মানবকল্যাণে ফাহিম আল চৌধুরীর কাজ এ অঞ্চলের জন্য এক গৌরবের অধ্যায় রচনা করেছে।

Tags: tarique rahman bnp sylhet air ambulance osman hadi fahim al choudhury medical treatment sponsorship sylet titans humanitarian business tycoon