• জাতীয়
  • একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

জাতীয় ১ মিনিট পড়া
একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

সময়সূচি নিয়ে নানা জটিলতার পর অবশেষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ চূড়ান্ত করা হয়েছে।

বইমেলা আগামী বছরের ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। বুধবার (১৭ ডিসেম্বর) এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলা একাডেমি।

জানা যায়, সভায় সর্বসম্মতিক্রমে বইমেলার উদ্বোধনের জন্য আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১১টা মেলা উদ্বোধন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tags: ফেব্রুয়ারি একুশে বইমেলা