• দেশজুড়ে
  • রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩২ জন

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩২ জন

মোঃ আব্দুল বশীর (ডলার), রাজশাহী প্রতিনিধি

দেশজুড়ে ১ মিনিট পড়া
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩২ জন

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৩২ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৩১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ২২ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ সমর্থক মো: নবাব আলী (২৪) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মো: আব্দুল মজিদের ছেলে। আসামির কাছ ১টি বুলেট ও ১ টি বুলেটের খোসা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

Tags: জন অভিযান গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে বিশেষ জনসহ অন্যান্য অভিযোগে