আনন্দ মিছিলে কেন্দ্রীয় নেতার অংশগ্রহণ
মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে তারেক রহমানের প্রত্যাবর্তনের আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। তারেক রহমানের আগমনের এই বার্তা ফেনীর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা
আনন্দ মিছিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের উল্লেখযোগ্য সংখ্যক নেতা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন— ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু তপন কর, এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।
এছাড়াও, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ওলামা আহ্বায়ক হাফেজ মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন মাষ্টার, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবুল, এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রোমেলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা
আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, "দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের কবলে পড়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে আসতে পারেননি। আগামী ২৫ তারিখ তিনি দেশে ফিরবেন, এজন্য আমরা উনার আগমন উপলক্ষে উৎফুল্ল। প্রিয় নেতার আগমনে দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত হবে ইনশাআল্লাহ"। তিনি বিশ্বাস করেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক পরিবর্তন আনবে।