• রাজনীতি
  • লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী পরিকল্পনা জানতে রাজধানীর তেজগাঁও কলেজে ‘ভয়েস অব সিভিল কমিউনিটির’ আয়োজনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়।

রাজনীতি ১ মিনিট পড়া
লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়াকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি এলাকার উন্নয়নে নিজের নানা পরিকল্পনা তুলে ধরেছেন এবং বিজয়ী হলে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

তেজগাঁও কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠান

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও কলেজ অডিটরিয়ামে ‘ভয়েস অব সিভিল কমিউনিটির’ ব্যানারে এই ‘নির্বাচনী ভাবনা’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর-২ (সদর ও রায়পুর) আসনের একঝাঁক পেশাজীবী অংশগ্রহণ করেন। বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া একক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

পেশাজীবীদের প্রশ্ন ও প্রার্থীর প্রতিশ্রুতি

রোমান হোসাইনের সঞ্চালনা এবং শাহাদাত চয়নের শুভেচ্ছা বক্তব্যের পর উপস্থিত পেশাজীবীরা আবুল খায়ের ভূঁইয়ার কাছে তাঁর নির্বাচনী নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে নিজের বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, লক্ষ্মীপুর-২ আসন ধানের শীষের ঘাঁটি হওয়া সত্ত্বেও বিগত ১৭ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই, আগামীতে জয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সাহাদাত চয়ন, রোমান হোসাইন, নেসার উদ্দিন, মসিউর রহমান সাজু, রমিজ উদ্দিন, রানা চৌধুরী, জাহিদ পাটোয়ারী, হাবিব সুজন ও আকিব।

Tags: national election bangladesh bnp election abul khair bhuiyan laksmipur-2 political event