• ব্যবসায়
  • টানা ৮ বার বৃদ্ধির পর কমল সোনার দাম, মঙ্গলবার থেকে কার্যকর

টানা ৮ বার বৃদ্ধির পর কমল সোনার দাম, মঙ্গলবার থেকে কার্যকর

ব্যবসায় ১ মিনিট পড়া
টানা ৮ বার বৃদ্ধির পর কমল সোনার দাম, মঙ্গলবার থেকে কার্যকর

দেশের বাজারে টানা আটবার মৃল্যবৃদ্ধির পর এবার কমল সোনার দাম। প্রতি ভরি সোনার দাম কমেছে দুই হাজার ৫০৮ টাকা পর্যন্ত।

এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দুই লাখ ১৬ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে অপরিবর্তিত রয়েছে সোনার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tags: সোনার দাম টানা বৃদ্ধির পর কমল কার্যকর