সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন এই বিশিষ্ট ব্যক্তিরা।
উপদেষ্টারা এই জাতীয় শোকের সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য সফররত অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও শ্রীলঙ্কার পররাষ্ট্র, কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন।