মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ইশরাকের প্রতিক্রিয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ, ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আজকের শুনানি অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।”
নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা তিনি জানান, শুনানি শেষে বিভাগীয় কমিশনার প্রার্থীদের উদ্দেশে কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে— আচরণবিধি মেনে চলা, নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা শুরু না করা এবং যেখানে সেখানে পোস্টার-ব্যানার না লাগানো। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করার আহ্বানও জানানো হয়।
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, “বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। অতীতে প্রশাসনের দলীয় আচরণ দেখেছি, কিন্তু এখন সকল প্রার্থীর প্রতি একটি নিরপেক্ষ আচরণ লক্ষ্য করছি। এটি একটি বড় পরিবর্তন। আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং দেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
নির্বাচন কমিশনকে বিএনপির সর্বাত্মক সহযোগিতা তিনি আরও বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।