• দেশজুড়ে
  • দিনাজপুরে সেন্ট ফিলিপস্ হাইস্কুল অ্যান্ড কলেজের প্ল্যাটিনাম জুবিলী উদযাপন

দিনাজপুরে সেন্ট ফিলিপস্ হাইস্কুল অ্যান্ড কলেজের প্ল্যাটিনাম জুবিলী উদযাপন

দুই দিনব্যাপী এই জুবিলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস রান্ডাল স্টুয়ার্ট।

দেশজুড়ে ১ মিনিট পড়া
দিনাজপুরে সেন্ট ফিলিপস্ হাইস্কুল অ্যান্ড কলেজের প্ল্যাটিনাম জুবিলী উদযাপন

দিনাজপুরের ঐতিহ্যবাহী সেন্ট ফিলিপস হাইস্কুল অ্যান্ড কলেজের প্ল্যাটিনাম জুবিলী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) শুরু হওয়া এই আয়োজন রোববার (৪ জানুয়ারি) নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, শিক্ষাক্ষেত্রে অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

দিনাজপুরে ঐতিহ্যবাহী সেন্ট ফিলিপস হাইস্কুল অ্যান্ড কলেজের প্ল্যাটিনাম জুবিলী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) এই উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং রোববার (৪ জানুয়ারি) এটি শেষ হবে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে।

অনুষ্ঠানে ভ্যাটিকানের রাষ্ট্রদূতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ

প্ল্যাটিনাম জুবিলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস রান্ডাল স্টুয়ার্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্জাস রোজারিও এবং বরিশাল ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও।

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম, ফা. প্যাট্রিক গাফনি সিএসসি, ফাদার ফ্রান্সিসকো এলরাপাচিওলি (সুপিরিয়র জেনারেল, পিমে, ইতালি), ফাদার পাওলো বালান (পাল-পুরোহিত, সুইহারী ধর্মপল্লী) উপস্থিত ছিলেন।

প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্টজনদের উপস্থিতি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস ব্রাদার সমাজের ব্রাদার রিপন জেমস গমেজ সিএসসি, শান্তিরানী সিস্টারস সংঘের সিস্টার বীনা রোজারিও সিআইসি, প্রাক্তন অধ্যক্ষ ব্রাদার সুবল লরেন্স রোজারিও সিএসসি এবং প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসি।

অন্যান্যদের মধ্যে প্রাক্তন প্রধান শিক্ষক অ্যাডওয়ার্ড রোজারিও, প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি (ব্যাচ-১৯৭৩) সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিঞা এবং দিনাজপুর ধর্মপ্রদেশের ধর্মপাল ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশপ সেবাস্টিয়ান টুডু উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কন্তু সিএসসি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক আয়োজন

প্ল্যাটিনাম জুবিলী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, শিক্ষাক্ষেত্রে অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে।

Tags: dinajpur education news saint philip's high school and college platinum jubilee vatican ambassador