ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে আদালতে তোলার সময় এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, মাদুরোকে হাতকড়া পরা অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।
হেলিকপ্টার থেকে টেনেহিঁচড়ে নামানো সোমবার (০৫ জানুয়ারি) বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়, হেলিকপ্টারে করে মাদুরো ও তাঁর স্ত্রীকে ডিটেনশন সেন্টার থেকে বের করে আনার পর গাড়িতে করে আদালতে নেওয়া হয়। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টার থেকে মাদুরোকে টেনেহিঁচড়ে নামানো হচ্ছে এবং হাতকড়া থাকার কারণে তিনি সহজে নামতে পারছিলেন না। পরে তাঁকে জোর করে নামানো হয়।
কারাবন্দিদের মতো পোশাক ও কঠোর প্রহরা প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাদুরো ও তাঁর স্ত্রীকে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (DEA) একাধিক এজেন্ট পাহারা দিয়ে নিয়ে যান। এ সময় তাঁদের দুজনের শরীরেই ছিল কারাবন্দিদের মতো পোশাক। তখনই প্রেসিডেন্ট মাদুরোকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সঙ্গে থাকা নারীটি তাঁর স্ত্রী।
মামলার বিচারক সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে করা মামলার বিচার করবেন ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন (Alvin K. Hellerstein)। এই মামলার ওপর আন্তর্জাতিক মহলের নজর রয়েছে।
প্রেসিডেন্টের আইনি অবস্থান যদিও ভেনেজুয়েলার সরকার দীর্ঘদিন ধরে মাদুরোর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছে, তবে আন্তর্জাতিক মহলের চাপ এবং আদালতের কার্যক্রম লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।