সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এর (সাবেক টুইটার) প্রধান ইলন মাস্ক প্ল্যাটফর্মটির কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবরের ইঙ্গিত দিলেন। তিনি জানিয়েছেন, এক্সে এমন একটি নতুন পেমেন্ট ব্যবস্থা আনার পরিকল্পনা করা হচ্ছে, যেখানে ইউটিউবের (YouTube) চেয়েও বেশি আয় করার সুযোগ তৈরি হতে পারে।
আয়ের নতুন দিগন্ত সম্প্রতি এক ইউজারের মন্তব্যের জবাবে এই ইঙ্গিত দেন মাস্ক এবং এক্স-এর প্রোডাক্ট হেড নিকিতা বিয়েরকে দ্রুত বিষয়টি দেখার নির্দেশ দেন। এই ঘোষণার ফলে বর্তমানে তুলনামূলক কম আয় করা ক্রিয়েটররা দ্রুতই প্ল্যাটফর্মটিতে বেশি আয়ের প্রত্যাশায় বুক বাঁধছেন।
বর্তমান চ্যালেঞ্জ বর্তমানে এক্স প্ল্যাটফর্মে কন্টেন্ট থেকে আয় করতে হলে অন্তত ৫০০ ফলোয়ার ও ৫ মিলিয়ন ইমপ্রেশনসহ একাধিক শর্ত পূরণ করতে হয়। একই কনটেন্টে YouTube বা Facebook-এর তুলনায় X থেকে আয়ের সুযোগ এখনও কম থাকায় অনেক ক্রিয়েটর পুরোপুরি আশাবাদী ছিলেন না।
মাস্কের কঠোর বার্তা ইলন মাস্ক তার নতুন পেমেন্ট সিস্টেম নিয়ে স্পষ্ট করে জানান, এখানে কোনো ধরনের অপব্যবহার (abuse) বরদাস্ত করা হবে না। ভুয়া এনগেজমেন্ট (engagement), কৃত্রিম ভিউ বা ফেক ফলোয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কেবল প্রকৃত ভিউ, বাস্তব ফলোয়ার এবং কনটেন্টের মানের ওপর ভিত্তি করেই ক্রিয়েটরদের আয় নির্ধারণ করা হবে। এই পদ্ধতি কার্যকর হলে এক্স (X) থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের আয় YouTube-কেও ছাড়িয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।