• দেশজুড়ে
  • বিদ্যালয়ে ক্লাস চলাকালে অনুপস্থিত ৫ শিক্ষক ; ইউএনওর আকস্মিক পরিদর্শনে কারণ দর্শানোর নোটিশ

বিদ্যালয়ে ক্লাস চলাকালে অনুপস্থিত ৫ শিক্ষক ; ইউএনওর আকস্মিক পরিদর্শনে কারণ দর্শানোর নোটিশ

দেশজুড়ে ১ মিনিট পড়া
বিদ্যালয়ে ক্লাস চলাকালে অনুপস্থিত ৫ শিক্ষক ; ইউএনওর আকস্মিক পরিদর্শনে কারণ দর্শানোর নোটিশ

যায়েদুর রহমান ; উখিয়া (কক্সবাজার)

উখিয়া উপজেলার তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে ক্লাস চলাকালীন সময় প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক-শিক্ষিকাকে অনুপস্থিত পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।

গত ৬ জানুয়ারি ২০২৬, দুপুর ১২টার দিকে ইউএনও আকস্মিকভাবে বিদ্যালয়টি পরিদর্শনে যান। এ সময় বিদ্যালয়ে পাঠদান চলমান থাকলেও দায়িত্বপ্রাপ্ত পাঁচজন শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হলে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

অনুপস্থিত শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক সৈয়দ আলমসহ পাঁচজন শিক্ষক-শিক্ষিকা।

এ বিষয়ে শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tags: বিদ্যালয়ে ক্লাস চলাকালে অনুপস্থিত ৫ শিক্ষক ; ইউএনওর আকস্মিক পরিদর্শন কারণ দর্শানোর নোটিশ