নূপুরের বিয়ের আসর রাজস্থানের উদয়পুরে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের আসর বসেছে রাজস্থানের উদয়পুরে। এই বিশেষ দিনের জন্য স্যানন পরিবারে এখন সাজ সাজ রব। বোনের বিয়ে উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় কৃতি ও তাঁর প্রেমিক কবীর বাহিয়াকে।
বিমানবন্দরে কৃতি ও কবীরের লুক বিমানবন্দরে পুরো স্যানন পরিবার উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিন কৃতিকে কালো ওভারকোট, লুজ ফিট জিনস এবং চোখে রোদচশমা পরা 'এয়ারপোর্ট লুকে' (Airport Look) দেখা যায়। বিমানবন্দরে প্রবেশের আগে তিনি পাপারাজ্জিদের ক্যামেরায় পোজও দেন। প্রেমিক কবীর বাহিয়াকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে আসার পরই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে বিনোদন জগতে।
কৃৃতির সর্বশেষ চলচ্চিত্র কৃতি স্যাননকে সবশেষ দেখা যায় ২০২৫ সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'তেরে ইশক মে'-তে। আনন্দ এল. রাই পরিচালিত এই ছবিতে কৃতির বিপরীতে অভিনয় করেন ধানুশ। এছাড়াও এই সিনেমায় প্রকাশ রাজ, টোটা রায় চৌধুরীসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।