• কর্পোরেট কর্নার
  • ঢাকা বাণিজ্য মেলায় প্রাণ প্যাভিলিয়নে বিশেষ ছাড়, ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা

ঢাকা বাণিজ্য মেলায় প্রাণ প্যাভিলিয়নে বিশেষ ছাড়, ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬-এ প্রাণ নিয়ে এসেছে শতাধিক নতুন পণ্য এবং সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত ছাড়ের বিশেষ অফার।

কর্পোরেট কর্নার ১ মিনিট পড়া
ঢাকা বাণিজ্য মেলায় প্রাণ প্যাভিলিয়নে বিশেষ ছাড়, ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা

দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬-এ প্রতি বছরের মতো এবারও বিশেষ ছাড় ও শতাধিক নতুন পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে। ঢাকার পূর্বাচলে আয়োজিত এই মেলায় প্রতিষ্ঠানটি এক হাজারেরও বেশি পণ্যের সমাহারে মোট ১০টি প্যাভিলিয়ন ও স্টল সাজিয়েছে, যেখানে দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা রয়েছে।

বাণিজ্য মেলায় প্রাণের আকর্ষণীয় অফার

মেলা উপলক্ষে 'প্রাণ' সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের ১৫০টি অফার প্যাকেজ দিচ্ছে। এছাড়াও, নতুন শতাধিক পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিস্কুট, বেকারি পণ্য, মসলা, দুগ্ধজাত ও ফ্রোজেন খাবার, কোমল পানীয়, নুডলস এবং চকলেট। মেলায় প্রবেশ পথের ডান পাশে জনপ্রিয় বিস্কুট ব্র্যান্ড 'বিস্ক ক্লাব'-এর প্যাভিলিয়ন বিশেষভাবে নজর কাড়ছে। এখানে 'অলটাইম' ব্র্যান্ডের বেকারি পণ্যসহ বিভিন্ন বিস্কুটে ২৭টিরও বেশি আকর্ষণীয় অফার প্যাকেজ ও মূল্যছাড় দেওয়া হচ্ছে।

প্রিমিয়ার প্যাভিলিয়নে সব পণ্য এক ছাদের নিচে

প্রাণ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আলী হাসান জানান, দর্শনার্থীরা যেন একই ছাদের নিচ থেকে 'প্রাণ'-এর সব পণ্য সম্পর্কে ধারণা পেতে পারে, সেজন্য 'প্রাণ' নামে একটি প্রিমিয়ার প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। মূল ভবনের ঠিক পেছনে উত্তরদিকে অবস্থিত ২,৫০০ বর্গফুটের বিশাল এই প্যাভিলিয়নে হাজারের বেশি পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলা উপলক্ষে এই প্যাভিলিয়নে 'প্রাণ'-এর সকল পণ্যে কমপক্ষে ১০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে।

মি. নুডলস প্যাভিলিয়নে বিশেষ প্যাকেজ

জনপ্রিয় নুডলস ব্র্যান্ড 'মি. নুডলস'-এর ১০ নম্বর প্যাভিলিয়নটি প্রাণের অন্যতম আকর্ষণ। কোরিয়ান স্টাইলে দৃষ্টিনন্দন এই প্যাভিলিয়ন থেকে দর্শনার্থীরা ১০টি ভিন্ন স্বাদের নুডলসের ওপর বিশেষ অফার পাচ্ছেন। ১,৪০০ টাকা মূল্যের পণ্য কার্গো বক্সে বিশেষ ছাড়ে মাত্র ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া, এই প্যাভিলিয়নে 'ইন্সট্যান্ট কাপ নুডুলস' উপভোগের সুযোগও রয়েছে।

ফাস্টফুড ও মিষ্টান্নেও বিশেষ ব্যবস্থা

মেলায় আগত ভোজনরসিক দর্শনার্থীদের জন্য বিশেষ অফারে বিভিন্ন খাবারের ব্যবস্থা রেখেছে প্রাণের জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড 'টেস্টি ট্রিট' ও 'ফ্রাই বাকেট', মিষ্টান্ন ব্র্যান্ড 'মিঠাই' এবং ফ্রোজেন আইটেমের ব্র্যান্ড 'ঝটপট'-এর স্টলগুলো।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বাণিজ্য মেলা নতুন পণ্য ও সেবা মানুষের সামনে তুলে ধরার জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য নিয়ে আসায় এবারও তারা ভালো সাড়া পাচ্ছেন।

Tags: corporate news প্রাণ dhaka international trade fair ditf trade fair 2026 special offers consumer goods food products