• দেশজুড়ে
  • ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছেন রংপুর-১ আসনে এনসিপির প্রার্থী

‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছেন রংপুর-১ আসনে এনসিপির প্রার্থী

দেশজুড়ে ১ মিনিট পড়া
‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছেন রংপুর-১ আসনে এনসিপির প্রার্থী

গণভোটে ‘হ‍্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আল মামুন।

গতকাল শুক্রবার নিজের নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ, বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নে ‘হ‍্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ও লক্ষিটারী ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন এনসিপির এই প্রার্থী। তার নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ডে গণভোটে ‘হ‍্যাঁ’ ভোটের পক্ষে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে এনসিপির প্রার্থী আল মামুন জানান, ‘বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর দেখতে না হয়, সেজন্য আমি গণভোটে ‘হ‍্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।’

Tags: ভোট প্রচারণা এনসিপি আসন প্রার্থী ‘হ্যাঁ’ রংপুর-১