গ্রেপ্তাররা হলেন- মো. আলমগীর খান (৫২), মো. অদুল্লাহ (৩৫), মো. সিনান সায়েফী (২৩), মো. পারভেজ মোশারফ (২২), মো. শাহীন (৩০), মো. রুবেল (৩০), মো. আ. রাজ্জাক মিয়া (৫১), জামাল হোসেন (৪২) ও মো. আল আমিন (২৬)। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রূপনগর থানা পুলিশের একটি দল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলমগীর খানসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।