• দেশজুড়ে
  • চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে মাছ কেনাবেচা বন্ধ

চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে মাছ কেনাবেচা বন্ধ

দেশজুড়ে ১ মিনিট পড়া
চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে মাছ কেনাবেচা বন্ধ

অব্যাহত চাঁদবাজির প্রতিবাদে গত তিন দিন ধরে নীলফামারীর সৈয়দপুরে মাছ বাজারে ক্রয় বিক্রয় বন্ধ রয়েছে। ফলে খাওয়ার টেবিলে মাছ উঠছে না।

তৈয়ব আলী সরকার নীলফামারী প্রতিনিধি :

অব্যাহত চাঁদবাজির প্রতিবাদে গত তিন দিন ধরে নীলফামারীর সৈয়দপুরে মাছ বাজারে ক্রয় বিক্রয় বন্ধ রয়েছে। ফলে খাওয়ার টেবিলে মাছ উঠছে না। গত কয়েকদিন ধরে দোকান প্রতি ৪০-৫০ টাকা চাঁদা তুলে আসছিলেন শহরের গোলাহাট এলাকার ওয়াকার (৪০) নামের জনৈক যুবক। চাঁদা না দিলে মাপের যন্ত্রপাতি নিয়ে যায় এবং কাউকে কাউকে মারপিট করেন বলে অভিযোগ করা হয়। একই দাবিতে রোববার (১১ জানুয়ারি) মাছ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। উত্তরের ব্যবসা কেন্দ্র সৈয়দপুরে বড় দুটি মাছের বাজার রয়েছে। সেখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ট্রাকে ও বিভিন্ন বাহনে মাছ আসে এবং বেচাকেনা হয়ে থাকে। পরে তা খুচরা বাজার ও আশেপাশের বিভিন্ন উপজেলায় চলে যায়। এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে মাছ ব্যবসায়ীরা সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল বের করে ও সমাবেশ করে। মিছিল শেষে শহরের পাঁচমাথা মোড়ে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে বক্তব্য রাখেন, মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ আলী, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র রায় প্রমুখ। বক্তারা আগামি ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তারের দাবি জানান। এসময় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আব্দুল গফুর ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সমাধানের আশ্বাস দিলে মাছ ব্যবসায়ীরা সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার করে নেন।

Tags: চাঁদাবাজির মাছ কেনাবেচা বন্ধ