• দেশজুড়ে
  • কুমিল্লা টাউনহল মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা ২৪ জানুয়ারি

কুমিল্লা টাউনহল মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা ২৪ জানুয়ারি

বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে বুধবার দলের শীর্ষ নেতারা সিএসএফ টিমকে নিয়ে টাউনহল মাঠ পরিদর্শন করেন এবং নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

দেশজুড়ে ১ মিনিট পড়া
কুমিল্লা টাউনহল মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা ২৪ জানুয়ারি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৪ জানুয়ারি কুমিল্লা টাউনহল মাঠে নির্বাচনী জনসভা করবেন। তাঁর আগমন উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে টাউনহল মাঠ পরিদর্শন করে প্রস্তুতিমূলক আলোচনা করেছে সিএসএফ টিমসহ বিএনপির শীর্ষ নেতারা। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা টাউনহল মাঠে আগামী ২৪ জানুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে দলটির নেতারা।

প্রস্তুতিমূলক সভা ও মাঠ পরিদর্শন

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তারেক রহমানের কুমিল্লায় আগমন উপলক্ষে দলের প্রস্তুতির অংশ হিসেবে টাউন হল মাঠ পরিদর্শন করেন সিএসএফ টিমসহ বিএনপির নেতারা। এ সময় তাঁরা মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এই জনসভার বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে"।

ব্যাপক প্রস্তুতির কথা জানালো মহানগর বিএনপি

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, "বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজকে মাঠ পরিদর্শন করা হয়েছে। ওনাকে দেখতে এবং বক্তব্য শোনার জন্য কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছে"। তিনি আরও আশা প্রকাশ করেন যে, দলীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন এবং কুমিল্লার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করবেন।

Tags: tarique rahman bnp bangladesh politics political rally election campaign comilla