রাফসান-জেফারের বিয়ে ও সানিয়া এশার প্রতিক্রিয়া
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মনে প্রশ্ন ওঠে— কোথায় আছেন বা কী করছেন রাফসানের সাবেক স্ত্রী চিকিৎসক সানিয়া সুলতানা এশা?
উল্লেখ্য, ২০২০ সালে রাফসান সানিয়া সুলতানা এশা নামে এক চিকিৎসককে বিয়ে করেন। তিন বছরের সেই সংসার ২০২৩ সালের শেষ দিকে ভেঙে যায়। ওই সময় ফেসবুক পোস্টে রাফসান বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে লেখেন যে, এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল, তবে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই সুন্দর সমাধান বলে মনে হয়েছে। তবে এই খবর প্রকাশের পরই মুখ খোলেন সানিয়া এশা, এবং জানান— তিনি বিচ্ছেদ চাননি। এরপর থেকেই জেফার-রাফসান সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়।
কসমেটিক মেডিসিনে সাফল্যের চূড়ায় সানিয়া
রাফসান সাবাবের সাবেক স্ত্রী সানিয়া এশার ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে, তিনি এখন কসমেটিক মেডিসিনের জগতে সাফল্যের সঙ্গে নিজের পেশাগত জীবন গড়ে তুলেছেন। বর্তমানে তিনি বিশ্বমানের চিকিৎসাসেবা কেন্দ্র ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ ‘এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট’ হিসেবে নিযুক্ত আছেন। গত বছরের ৩১ ডিসেম্বর দীর্ঘ আড়াই বছরের সফল কর্মজীবন শেষে তিনি বিশেষজ্ঞ হিসেবে এই নতুন পথচলা শুরু করেন।
নতুন অধ্যায়ে সানিয়া এশার বার্তা
সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের এই সাফল্যের কথা জানান সানিয়া এশা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন— “আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি।”
তিনি আরও বলেন, “এস্তে মেডিকেল বাংলাদেশে আড়াই বছর কাটানোর পর এ অর্জনের মাধ্যমে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলাম। এটি আমার জন্য আরও বেশি দায়িত্ব, পেশাগত উন্নয়ন এবং শেখার সুযোগ এনে দিয়েছে। পুরো যাত্রাজুড়ে ম্যানেজমেন্ট এবং শিক্ষাগুরুরা আমার ওপর আস্থা রেখেছেন ও উৎসাহ জুগিয়েছেন, এ জন্য আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের জন্য উন্মুখ হয়ে আছি। নতুন এই পথচলায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন এশা, সবাই আমার জন্য দোয়া করবেন।”
জেফার-রাফসানের বন্ধুত্ব থেকে প্রেম
উল্লেখ্য, সংগীতশিল্পী জেফার ও উপস্থাপক রাফসানের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব থেকেই তাদের প্রেম এবং অবশেষে বিয়ের সিদ্ধান্ত। রাফসানের আগের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই মূলত জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ডালপালা মেলে। যদিও জনসমক্ষে তারা একে অপরকে সবসময় ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়েছেন।