বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে বল হাতে নজর কেড়েছেন তরুণ পেসার রিপন মন্ডল। নিয়মিত পারফর্ম করার পাশাপাশি একটি হ্যাটট্রিকও করেছেন তিনি। এই উদীয়মান ফাস্ট বোলারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সতীর্থ তানজিদ হাসান তামিম। তার মতে, রিপনের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
রিপন মন্ডলকে নিয়ে তামিমের উচ্ছ্বাস বুধবার মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে রিপন মন্ডলের প্রশংসা করে তামিম বলেন, 'রিপন আমাদের জন্য খুব ভালো একজন সম্ভাবনাময় খেলোয়াড়। কারণ দেখুন, গত ইমার্জিং কাপেও সে সুপার ওভারে সেরা বোলিং করেছে। আশা করি, সে আগের চেয়ে অনেক উন্নতি করেছে। সুতরাং, আশা করি, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।'
দলের জয়ে ইয়র্কারের গুরুত্ব রিপনের বোলিং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মনে করেন তানজিদ তামিম। তিনি বিশেষভাবে রিপনের ইয়র্কার ডেলিভারির প্রশংসা করেন। তামিম যোগ করেন, 'সে এখন ম্যাচে যেভাবে বোলিং করে, দারুণ ইয়র্কার মারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, এটি ভবিষ্যতে তার জন্য খুব ভালো কাজে লাগবে।'
রাজশাহীর পারফরম্যান্স: ঘুরে দাঁড়ানোর গল্প এই প্রসঙ্গে নিজেদের দল রাজশাহীর পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন তামিম। তিনি জানান, তাদের লক্ষ্য অনুযায়ী এগিয়ে চলছেন। কয়েকটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে না পারায় হারলেও, দল যে ঘুরে দাঁড়িয়েছে, তাতে সন্তুষ্ট তিনি। তিনি বলেন, 'আমরা যে লক্ষ্য নিয়ে এই মিশন শুরু করেছিলাম, সেদিকে ভালোভাবে এগোচ্ছি।'